• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৪৩:২৬ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

পাঁচবিবিতে ঘাসের বস্তা নিয়ে নিখোঁজের এক দিন পর স্বাধীনের মরদেহ উদ্ধার

২২ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩১:০৩

পাঁচবিবিতে ঘাসের বস্তা নিয়ে নিখোঁজের এক দিন পর স্বাধীনের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে ছোট যমুনা নদীতে ঘাসের বস্তাসহ তলিয়ে নিখোঁজ হওয়া স্বাধীনের মরদেহ উদ্ধার করা  হয়েছে।

২১ অক্টোবর সোমবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ২৪ ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। নিহত কিশোর স্বাধীন পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের নজু মিয়ার ছেলে।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে স্বাধীন গরুর জন্য ঘাস কেটে পূর্ব দিক থেকে ঘাসের বস্তাসহ সাঁতার দিয়ে পশ্চিম দিকে আসছিলেন। এসময় নদীতে সাঁতরাতে থাকায় সে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয়।

Ad

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। রাত হওয়ায় সোমবার সকাল থেকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় বিকালে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪৫



দেশজুড়ে বৃষ্টির আভাস
দেশজুড়ে বৃষ্টির আভাস
১০ মার্চ ২০২৬ সকাল ১১:৩৯:২০


Follow Us