• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে যুবলীগ নেতা ফিরোজ খানকে কুপিয়ে হত্যা

১৯ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩৪:২৪

সীতাকুণ্ডে যুবলীগ নেতা ফিরোজ খানকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ফিরোজ খান (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৮ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছোট দারোগার হাট বাজারের পশ্চিম পাশে লালানগর গ্রামের তাহের মঞ্জুর কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খান উপজেলার উত্তর কলাবাড়িয়া গ্রামের জিন্নাত আলী হাজী বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে এবং ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত ব্যক্তির বড় ভাই মো. শ্যামসাদ খান বলেন, সরকার পতনের পর ফিরোজ খান এলাকায় ছিল না। সে আমাদের এক বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুই দফায় হামলা চালিয়ে ধরে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রথমে রাত আটটার দিকে ১৫/২০ জন দুর্বৃত্ত হামলা করতে আসলে সে ঘরের পিছনে একটি জঙ্গলে পালিয়ে থাকে। পরবর্তীতে রাত দুইটার দিকে সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা করে বাড়িতে আসার চেষ্টা করে সে। কিন্তু পথিমধ্যে সিএনজি আটকে তাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আমার বোন এবং স্ত্রী ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

যুবলীগ নেতা ফিরোজ খানকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, এক ব্যক্তিকে হামলা করার খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে ফিরোজ খান নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখনো সীতাকুণ্ড থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬