• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:০৯ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

১৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০১:২৬

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে নদীতে মাছ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এ নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে আটকের পর ৭ দিন করে কারাদণ্ড ও ২ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চৌহালী উপজেলার খাষকাউলিয়া, ফুলহারা, ঘোরজান ও চালুহারা স্থল এলাকার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু। এ সময় ২৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাংগাইল সদর উপজেলার জেহের আলী (৫০), একই এলাকার আব্দুল খালেক (৩২) ও মো. ছালাম (৩২)। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- টাংগাইলের পুখুরিয়া গ্রামের মো. ইউসুফ (২৫) ও মো. জহির (৩০)।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি,  চৌহালী নৌ পুলিশ ও চৌহালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১