• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:০৪:৩২ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

চর রাজিবপুরে গৃহবধূ উধাও

১৮ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৪৮:৫৬

চর রাজিবপুরে গৃহবধূ উধাও

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন সরকার পাড়া গ্রাম থেকে এক গৃহবধূ তার ৬ বছরের সন্তানকে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চর রাজিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার স্বামী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গৃহবধূ নুর মহল আক্তার নিপা (২৪) তার ৬ বছরের পুত্র নুর মোহাম্মদকে নিয়ে পালিয়ে উধাও হয়েছে।

গৃহবধূর স্বামী আবু হায়দার থানায় অভিযোগ করেন, তার স্ত্রী নিপা বাবার বাড়ি রৌমারীতে যাওয়ার জন্য বায়না ধরে। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বলেন, তার মা অসুস্থ তাই আপাতত যাওয়া যাবে না।

কিন্তু স্বামী হায়দার তার ব্যবসা প্রতিষ্ঠান বটতলায় আসার পর এবং তার মা পাশেই তার নানা বাড়ি গেলে এই সুযোগে স্ত্রী নিপা তার সন্তানকে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ স্বামীর বাড়ি চর রাজিবপুর সরকার পাড়া থেকে পালিয়ে উধাও হয়ে যায়।

এদিকে গৃহবধূর স্বামী হায়দার তার শ্বশুর বাড়ি রৌমারীতে খোঁজ খবর নিয়ে যখন তার স্ত্রীর-সন্তানের সন্ধান পায়নি। তখন বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসআই সহিজল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪