• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৭:১১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, নেপথ্যে দলীয়করণ

১৭ অক্টোবর ২০২৪ দুপুর ১২:১৩:৫৬

রামপালে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, নেপথ্যে দলীয়করণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল সরকারি কলেজসহ ৩টি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরমভাবে বিপর্যয় ঘটেছে। যশোর বোর্ডে এবার পাশের হার ৬৮.৮৮ শতাংশ হলেও অধীনস্ত রামপালে তার প্রায় অর্ধেক। এছাড়া তুলনামূলকভাবে মাদরাসাগুলো ভালো করলেও কারিগরি (বিএম) শাখার ফলাফলে কিছুটা বিপর্যয় ঘটেছে।

Ad

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামপাল সরকারি ডিগ্রী কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০৮ জন। পাশ করেছে ৫১ জন। ফেল করেছে ৫৭ জন। কেউ জিপিএ ৫ পাননি। পাশের হার ৪৭.২২ শতাংশ। গিলাতলা আবুল কালাম ডিগ্রী কলেজে পাশ করেছে ৩৭ জন। ফেল করেছে ৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ২৭.৪১ শতাংশ। ভাগা সুন্দরবন মহিলা কলেজে পাশ করেছে ৬৫ জন। ফেল করেছে ১০৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। পাশের হার ৩৬.৯৯ শতাংশ। সবমিলিয়ে রামপালের ৩টি কলেজে পাশের হার মাত্র ৩৬.৫৪ শতাংশ।

Ad
Ad

কারিগরি (বিএম) শাখায় কিছুটা ভালো ফলাফল করলেও আশাব্যঞ্জক নয়। রামপাল সরকারি কলেজে বিএম শাখায় পাশ করেছে ৫৭ জন। ফেল করেছে ২৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৬৬.২৮ শতাংশ। সুন্দরবন মহিলা কলেজে পাশ করেছে ২৬ জন। ফেল করেছে ৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার ৮৬.৬৭ শতাংশ। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ১১ জন। ফেল করেছে ২৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৩০.৫৬ শতাংশ। বিএম শাখায় মোট পাশের হার ৬১.৮৪ শতাংশ।

উপজেলার ৭টি মাদরাসার মধ্যে ফয়লাহাট আছিয়া আলিম মাদরাসায় পাশ করেছে ৪৪ জন। ফেল করেছে ৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৯১.৬৭ শতাংশ। খেজুরমহল টিআর আলিম মাদরাসায় পাশ করেছে ২৪ জন। ফেল করেছে ৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৬৮.৯৭ শতাংশ। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ৪০ জন। ফেল করেছে ৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৮৫.১১ শতাংশ। গোবিন্দপুর এজেএস ফাজিল মাদরাসায় পাশ করেছে ১৪ জন। ফেল করেছে ৪ জন। কেউ জিপিএ ৫ পায়নি। পাশের হার ৭৭.৭৮ শতাংশ। ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ১৩ জন। ফেল করেছে ৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৬১.৯০ শতাংশ। মল্লিককেরবেড় ফাজিল মাদরাসায় পাশ করেছে ১৩ জন। ফেল করেছে ৩ জন। জিপিএ ৫ পায়নি কেউই। পাশের হার ৮১.২৫ শতাংশ। সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছে ১৭ জন। ফেল করেছে ৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার ৮৫ শতাংশ। ৭টি মাদরাসায় মোট পাশের হার ৮০.৯০ শতাংশ।

অভিভাবক ও সচেতন মহলের সাথে কথা বলে জানা যায়, বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্বিচারে দলীয়করণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবী শিক্ষক না নিয়ে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে। এসব শিক্ষক ক্লাসমুখী না হয়ে দলীয় সভা-সমাবেশ করে বেড়িয়েছেন। অভিযোগ রয়েছে, অধিকাংশ শিক্ষক পাঠদান না করে বেলা ১টার আজানের পরপরই কলেজ ত্যাগ করেন। এ ছাড়াও শিক্ষক-অভিভাবক দূরত্ব সৃষ্টি করা, পাঠদানে আন্তরিক না থাকা, কিছু শিক্ষকের দুর্নীতিতে জড়িয়ে পড়া, শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতা, সরকারি কলেজের শিক্ষকদের সাংবাদিকতার নামে ক্লাসের বাইরে থাকাকে দূষছেন অনেকেই। দলীয় প্রভাবের কারণে অনেক সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষরা ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থাও নিতে পারেননি।

শিক্ষাবিদদের অভিমত, শিক্ষক ও অভিভাবকদের মেলবন্ধন তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের আগে শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করা থেকে বিরত রাখতে হবে। দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের ফলোআপে রাখতে হবে। প্রতি ৩ মাস অন্তর শিক্ষা বোর্ড প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কমিটি করে সমস্যার সমাধানে সচেষ্ট হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us