• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৭:৪৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় ১৫ বছর পর প্রকাশ্যে মিছিল করলো জামায়াত

১৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:০০:৪৩

আখাউড়ায় ১৫ বছর পর প্রকাশ্যে মিছিল করলো জামায়াত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে মিছিল করলো জামায়াত ইসলামি। জেলা জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ১৪ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের সড়ক বাজার ও স্টেশন রোড ঘুরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশ করে।

আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন ভুঁইয়া, সেক্রেটারি মাও. মো. বোরহান উদ্দিন খান।

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জামায়াতের ইসলামির নেতাকর্মীদেরকে অনেক জুলুম নির্যাতন করেছে। ১৫ বছর পর প্রকাশ্যে মিছিল করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী আবু সাঈদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত সকলে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মো. মোরশেদ আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিফাত উল্লাহ, সেক্রেটারি আব্দুল্লাহ ও শিক্ষক আব্দুর রহমান কাশগরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭