• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৫:০২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৫ অক্টোবর ২০২৪ সকাল ১১:৫৮:৫১

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বিভাগীয় পর্যায়ে একাধিক বার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়া মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

৫ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১০টায় ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকায় মানববন্ধন করে অপপ্রচারকারীদের শাস্তির দাবি করা হয়।

মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধনে শিক্ষকসহ বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরাও অংশ নেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শিক্ষাবিভাগের সম্মান ক্ষুণ্ন করছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তি দাবি করেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us