• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:০৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০১

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভারতে বিশ্ব নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন আহমাদের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪ অক্টোবর শুক্রবার পাবনা জেলা উলামা পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে জুমার নামাজের পর সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গুড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। মহানবী (সা.) কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬