• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০১:৪৭:৫৯ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৪ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩৮:৩২

ধামরাইয়ে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিনকে (৮০) গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কফিল উদ্দিন ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। তিনি সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২