• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:০১:০১ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ইটনায় সেনাবাহিনীর হাতে বিদেশি মদসহ নারী আটক

১ অক্টোবর ২০২৪ রাত ০৯:০৪:২২

ইটনায় সেনাবাহিনীর হাতে বিদেশি মদসহ নারী আটক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় বিদেশি মদ, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ জমিলা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

১ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জমিলা খাতুন মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের স্ত্রী।

Ad
Ad

সেনাবাহিনীর ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১৮ বোতল বিদেশি মদ, ১০৮ পিস ইয়াবা, ৫ গ্ৰাম গাঁজা, ১টি অবৈধ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ জমিলা খাতুনকে আটক করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মালামালসহ জমিলা খাতুনকে ইটনা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us