• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১৮:৪০

ফরিদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: কিশোর-কিশোরীর মধ্যে ঝগড়ার জেরে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর শনিবার সকালে তিন ঘণ্টাব্যাপী উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মেম্বার গট্টি গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক মাতুব্বরের সাথে গট্টি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আজিজ মোল্যার বিরোধ চলে আসছিল। এরই মধ্যে শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেলে রফিকের সমর্থক নুরুল ইসলামের ছেলের সঙ্গে আজিজের সমর্থক মুকুলের মেয়ের ঝগড়া হয়। এ নিয়ে সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এরই জেরে শনিবার সকাল ৭টার দিকে রফিকের বাড়ির সামনে সালথা-ফরিদপুর সড়কের উপর উভয় পক্ষের অন্তত পাঁচ শতাধিক সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, টেঁটা, ভেলা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায় এ সংঘর্ষে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ অংশ নেয়। এতে সংঘর্ষের রূপ বড় আকার ধারণ করে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে স্থানীয় নারী ও শিশুরা বিভিন্ন দিক ছুটাছুটি করতে থাকে। সংঘর্ষের সময় রফিক ও আজিজের বসতবাড়িতে হামলা পালটা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষ চলাকালে সালথা-ফরিদপুর সড়কে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনায়  উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিক মাতুব্বর ও গট্টি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজিজ মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।  তাদের ফোনও বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল জানান, কয়েক ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া। খবর পেয়ে আমিসহ পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সংঘর্ষকারীদের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯