• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:১৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাসুল (সা.) কে কটূক্তির প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ

২৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১৬:২৪

রাসুল (সা.) কে কটূক্তির প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) কে ভারতের পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মসজিদের মুসল্লিরা।

২৭ সেপ্টেম্বর শুক্রবার মাধবদী বাজার বড় মসজিদের মূল ফটকের সামনে থেকে মিছিলটি বের হয়ে ফের মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান সাধারণ মুসল্লিরা। এটি তাদের হীনমন্নতার পরিচয় বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সমাবেশে থেকে বলা হয়, মহানবী (সা.)-কে অপমান করার মানে হলো সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২