• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:৩৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০৩:২৮

সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির মৌলারপাড় নামক সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারের সময় বাংলাদেশ ভারতের সীমান্তে মেইন পিলার ১২৩৪/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। চোরাকারবারিরা বিজিবি টহলদলের টের পেয়ে ইলিশ মাছ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১