• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৭:২৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ

২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০২:২৭

খাগড়াছড়িতে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অগ্নিসংযোগ, হামলা ও হত্যার প্রতিবাদে দুই জেলায় চলছে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ। ছাত্রজনতার পাহাড়ে ডাকা এই অবরোধকে সমর্থন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

২১ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ শুরু হয়েছে। এর আগে ঢাকার একটি সমাবেশ থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর যানবাহন চলাচল সীমিত রয়েছে।

এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে জেলা সদরের এখনো কোথাও কোনো ধরনের পিকেটিং-এর খবরও পাওয়া যায়নি। তবে অবরোধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ চাকরিজীবী মানুষ ও খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকরা।

খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান জানান, সাজেকে যাওয়ার সব গাড়ি বন্ধ রয়েছে। প্রশাসন থেকে সিদ্ধান্ত দিলে গাড়ি ছাড়া হবে। শুক্রবার খাগড়াছড়ি থেকে ৮০টি গাড়ি সাজেক গেছে। প্রায় ৬শর মতো পর্যটক সাজেকে রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে শহরে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১