• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:১৫:৩২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোর ২ যাত্রী নিহত

২০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৬:০৮

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোর ২ যাত্রী নিহত

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিকশায় থাকা ২ যাত্রী গুরুতর আহত হয়ে নিহত হয়েছেন । এ ঘটনায় আরও দুই জন আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ধনবনাড়ী থানার ওসি ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোতে থাকা আরো ৩ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১