• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:২০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০১:২৪

দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে গুলিতে নিহত দেবিদ্বার উপজেলার ১১ জন শহীদের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি প্রথমে উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিহত কাদির হোসেন সোহাগের বাড়িতে যান। ওখানে সোহাগের মা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে গত ২০ জুলাই নারায়ণগঞ্জের চিটাগং রোডে পুলিশের গুলিতে নিহত দশ বছরের শিশু মো. হোসাইন গ্রামের বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতুয়া গ্রামে গিয়ে তার কবর জিয়ারত করেন। সেখান থেকে এক এক করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে দেবিদ্বার উপজেলার ১১ শহীদের বাড়িতে যান হাসনাত আবদুল্লাহ এবং তাদের পরিবারের সাথে কথা বলেন।

দেবিদ্বার সদরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা রুবেল মিয়ার বাড়িতেও তিনি। সেখানে নিহত রুবেলের নবজাতক সন্তানকে কোলে তুলে নেন হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বারে আন্দোলনে নেতৃত্ব দানকারী নাজমুল হাসান নাহিদ, মুক্তাদির জারিফ সিক্ত, শরীফ আল বান্না, সাজেদুল রাসেদ রাফসান, সিয়াম ইসলাম ও ডা. আল আমিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০