• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫১:০৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রমিকদের মধ্যে সংঘর্ষ: আশুলিয়ায় নিহত ১, আহত ৫০

১৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:১৩:২১

শ্রমিকদের মধ্যে সংঘর্ষ: আশুলিয়ায় নিহত ১, আহত ৫০

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোকেয়া বেগম ম্যাসকাট পোশাক কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তিনি গাইবান্ধার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, সকালে ম্যাসকট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। কিন্তু ওই পোশাক কারখানার গেটে ১৩ (১) ধারায় বন্ধ থাকার নোটিশ দেখেন শ্রমিকরা। এতে ম্যাসকট পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুইটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোড়েন। এ সময় ওই ৩ পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পালটা ইট পাটকেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক আহত হলে তাকে জিরাবো পিএমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইজাজ বলেন,  ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।  শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আশুলিয়া মা ও নারী শিশু হাসপাতালের ম্যানেজার অপারেশন হারুন-অর-রশিদ বলেন, রেডিয়েন্টস নামে একটি পোশাক কারখানা নয়জন পোশাক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বলেন, পাশাপাশি তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে ম্যাসকট পোশাক কারখানার এক শ্রমিক নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২