• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৯:৩২ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

১৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২৮

কুমিল্লা সীমান্তে ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি ৬০ এর কুমিল্লার সদস্যরা।

১৩ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে মালিকানা বিহীন এসব ইলিশ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিজিবি ৬০ ব্যাটেলিয়ন।

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বিজিবি ৬০ সুলতানপুর ব্যাটেলিয়ানের সালদা নদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২- এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লাখ আটষট্টি হাজার টাকা বিক্রি করে বিজিবি।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের বিরোধী এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি। তবে চোরাচালানকারী চক্রের কোন সদস্যকে আটক করতে পারেনি অভিযানিক দলের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১