• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৬:৪৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে মালেক ডাকাতসহ ৮ জন গ্রেফতার

৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৪:৪৫

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে মালেক ডাকাতসহ ৮ জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় জড়িত থাকার দায়ে, আলোচিত মোর্শেদ বলির হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল মালেকসহ ৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

৬ সেপ্টেম্বর শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে এই অভিযান চালায় যৌথবাহিনী। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ২টি কিরিচ ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলির ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার ভাই আবদুল আজিজ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরি।

র‍্যাব জানায়, কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় নজরদারিতে ছিল মালেক। এসব তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম সামনে আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথ অভিযান চালানো হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলেও জানান র‍্যাব এর এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬