• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৫:৩২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে বন্যাদুর্গত ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫০:৪৯

সেনবাগে বন্যাদুর্গত ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সেনবাগ (নোয়খালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন, গ্রেটার নোয়াখালী অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড অ্যান্ড হার্টের আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক মো. জাহিদুল ইসলাম।

বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অর্জুনতলা ইউপির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি, বিএনপি নেতা মোহাম্মদ হারুন, বিএনপি নেতা মিজানুর রহমান ভুঁইয়া, জামায়াত নেতা মোহাম্মদ শামসুদ্দোহা, স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড অ্যান্ড হার্টের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ত্রাণ কার্যক্রমের আহ্বায়ক নেছার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি মেহেরাব হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় অর্জুনতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বাছাই করা ক্ষতিগ্রস্ত ৩ হাজার ২০০ পরিবারের প্রত্যেক পরিবারকে চাল, আলু ও ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬