• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৪:২০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পূর্বধলায় নারীর গোসলের ভিডিও ধারণ করায় ২ টিকটকার আটক

৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০৬:১৪

পূর্বধলায় নারীর গোসলের ভিডিও ধারণ করায় ২ টিকটকার আটক

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণা পূর্বধলা উপজেলায় এক নারীর গোসলের ভিডিও ধারণ করায় দুই টিকটকারকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে।

Ad

নেত্রকোণা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ৪ সেপ্টেম্বর বুধবার বিকালে পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান জনৈক মহিলার বাথরুমে গোসল করার আপত্তিকর দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে। মহিলা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনাবাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার স্বীকার উক্তি মোতাবেক তার সহযোগী দীন ইসলামকেও আটক করে।

Ad
Ad

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আটক দুই টিকটকার ও জব্দকৃত মোবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, আটক দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us