• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৭:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

৩১ আগস্ট ২০২৪ দুপুর ০২:০৬:২৩

মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পাইকারি মুদির দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন ২ ব্যক্তি। অগ্নিকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

৩০ আগস্ট শুক্রবার ভোররাত ৪টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিলে আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় সারিবদ্ধ ১২টি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি স্পষ্ট করে জানেন না কেউ। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরি নামক এক ব্যক্তির অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭