• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৩৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পটিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

৩১ আগস্ট ২০২৪ সকাল ১১:৫২:৫৫

পটিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার মামলায় পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলীকে (৩৬) গ্রেফতার করেছে র‍্যাব-৭। ৩০ আগস্ট শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেককে গুলি চালাতেও দেখা গেছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে ২০ জন ছিলেন গুলিবিদ্ধ। অধিকাংশ ছিলেন মাদরাসা শিক্ষার্থী।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম জানান, কোরবান আলীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পটিয়া থানায় গত ২৭ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকা থেকে র‍্যাব অভিযান চালিয়ে কোরবান আলীকে গ্রেফতার করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জিজ্ঞাসাবাদে কোরবান আলী স্বীকার করেছেন, ৪ আগস্ট পটিয়া পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় দেশি এবং বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬