• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

২৮ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৫৯:৩২

মেহেরপুরে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের বড়বাজার কাথুলী রোডের শাহজি পাড়ার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৮ আগস্ট বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শাহজি পাড়ার মোড়ে ফখরুল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রয় করা ও সঠিক মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ফখরুল ট্রেডার্স সারের দোকানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯