• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:০২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে মাছ শিকারে গিয়ে প্রাণ হারালেন আইআইইউসির শিক্ষার্থী

২৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:৫২

সীতাকুণ্ডে মাছ শিকারে গিয়ে প্রাণ হারালেন আইআইইউসির শিক্ষার্থী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে শখের বশে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ্রর আগে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে গিয়ে ডুবে যান তিনি। নিহত রাজু সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহ’র (খান সাহেব) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বন্ধু বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ শিকারে যায়। এ সময় রায়হান উদ্দিন রাজুর জাল পানির নিচে আটকে যায়। পরে তিনি পানির নিচে আটকে পড়া জালটি খুলতে খালে নামেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় ডুব দিয়ে জাল তোলার চেষ্টা করেন তিনি। প্রথমবার ডুব দিয়ে ওঠলেও দ্বিতীয়বার আর ওঠেননি। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না থাকায় তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খালের গভীর থেকে তাকে জালে জড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে নিয়ে এলে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন বলেন, রাজুকে উদ্ধার করে আমরা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার বাবা একজন ওমান প্রবাসী। রায়হান উদ্দিন রাজু পরিবারের বড় ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬