• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩৩:৪১ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের স্পেশাল ট্রেন

২৫ আগস্ট ২০২৪ বিকাল ০৪:১৬:০০

৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক: তিনদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের স্পেশাল ট্রেন। ২৫ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। সবকিছু ঠিক থাকলে ২৬ আগস্ট সোমবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেবে ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মেহদী হাসান।

তিনি বলেন, গত ২২ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল স্পেশাল ট্রেনটি। তিনদিন পর রোববার সন্ধ্যা থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে ট্রেনটি।

তিনি আরও জানান, শনিবার রাত থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫



জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:০৩