• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৪৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বাড়ির পাশের পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

২৩ আগস্ট ২০২৪ সকাল ০৯:১৭:২২

বাড়ির পাশের পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়ির পাশের পুকুর থেকে আবু সাঈদ আল-মামুন টিপু নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিনের ছেলে। তিনি সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, আবু সাঈদের পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। তিনি গ্রামের বাড়িতে একাই থাকতেন। ২১ আগস্ট বুধবার রাতে এলাকার লোকজন তাকে শাহরাইল বাজারে দেখেছেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০