• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:১৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

২০ আগস্ট ২০২৪ দুপুর ০২:২২:৪৯

কিশোরগঞ্জে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলফামারী সরকারি কলেজের ছাত্র মো. রাসেল মিয়ার বিরুদ্ধে। এতে ১০ম শ্রেণিতে পড়ুয়া ওই মাদ্রাসা ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।

১৮ আগস্ট রোববার ওই ছাত্রীর বাবা বাদি হয়ে কিশোরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উভয়ের বাড়ি একই পাড়ায় হওয়ার সুবাদে একটু ওঠা বসা ছিল। সেই সুযোগ গ্রহণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক করায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ঘটনা প্রকাশ পেলে মুখ দেখাতে পারব না এই কথা রাসেলকে বলে বিয়ের চাপ দিলে সে আজকাল করে তালবাহানা করেন। ভিকটিমের টেনশনে ঘুম না হওয়ার কথা রাসেলকে জানালে সে ১৫ আগস্ট ঘুমের ওষুধ কিনে দিয়ে রাতে শোয়ার আগে খেতে বলে। ওষুধ খাওয়ার পর মাঝ রাতে পেট ব্যথা শুরু হলে একপর্যায়ে গর্ভপাত ঘটে। সকাল হতেই অতিরিক্ত ব্লিডিং শুরু হলে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নীলফামারী সদর হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন

পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ মণ্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১