• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩২:৩৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাত্র আন্দোলনে নিহত মারুফের পরিবারের পাশে ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত

১৭ আগস্ট ২০২৪ দুপুর ১২:৫৭:৪৪

ছাত্র আন্দোলনে নিহত মারুফের পরিবারের পাশে ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত মারুফ হোসেনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।

১৭ আগস্ট শনিবার সকালে তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানাপাড়ায় মারুফের বাড়িতে গিয়ে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। নিহত মারুফ কুষ্টিয়া জেলার খোকসা পৌর এলাকার থানাপাড়ার ফলবিক্রেতা শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ মারুফের বাবা-মা।

জানা যায়, মারুফ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ইন্টার্নি ও চাকরির খোঁজে জুলাই মাসের ১ তারিখে রাজধানী ঢাকায় গিয়ে বন্ধুদের সঙ্গে বাড্ডা এলাকার একটি মেসে ওঠেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯ জুলাই দুপুরে সে ওই বাসার সামনেই গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে খোকসা কেন্দ্রীয় পৌর ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে মারুফকে দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭