• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৮:১৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

১৪ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩৪:৫৫

রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপগাড়ি) খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় থুম পাড়া থেকে জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিনিমং মারমা (২০) হাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। এ ঘটনায় মনু চাকমা নামে আরো এক ব্যক্তি নিহত হয় ।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

অপরদিকে আহত হয়েছেন কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫)। তারা সকলে জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে বাজার করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের  মৃত্যু হয়। অন্য সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

উখিয়ায় গ্যাসের নতুন অস্তিত্ব শনাক্ত, অনুসন্ধানে নামছে বাপেক্স

আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার রাত ৭টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়।

অপর ৬ জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩