• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:১৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে বিভিন্ন থানার কার্যক্রম শুরু

১২ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৪৭:৫৮

ময়মনসিংহে বিভিন্ন থানার কার্যক্রম শুরু

ময়মনসিংহ প্রতিনিধি: কর্মবিরতির পর ময়মনসিংহের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট সোমবার সকালে জেলার ভালুকা মডেল থানায় আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, তারা দেশের উদ্ভুত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। আজ হতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি (টহল ডিউটি) পালন ও সব ধরনের পুলিশি সেবা কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ওসি জানান, সোমবার থানা পরিদর্শনে আসা ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগণের নিরাপত্তা বিধানসহ কেউ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২