• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্যাংকে টাকা পৌঁছ দিল সেনাবাহিনী, লুট হওয়া অস্ত্র উদ্ধার

১২ আগস্ট ২০২৪ দুপুর ১২:১৯:৫৯

ব্যাংকে টাকা পৌঁছ দিল সেনাবাহিনী, লুট হওয়া অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকের ৭টি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার ১টি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থেকে লুট বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।

১১ আগস্ট রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলার সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ। সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এদিকে, কোম্পানীগঞ্জের সোনালী ব্যাংকের সাতটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১০ কোটি ও চৌমুহনীর ব্যাংক এশিয়ার একটি শাখায় ২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও টহল দলের সহায়তায় তিন থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০