• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৯:২৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

হরিরামপুরে আফরোজা খান রিতার পথসভা অনুষ্ঠিত

১১ আগস্ট ২০২৪ রাত ০৮:৪১:২৬

হরিরামপুরে আফরোজা খান রিতার পথসভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আফরোজা খান রিতার পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, হরিরামপুর থানার সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দিতে হবে। সেইসাথে কেউ চাঁদাবাজি করতে আসলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের দলের কোনো লোকজন যদি দুর্নীতি করে তাহলে তাকে বহিষ্কার করা হবে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পথসভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হক মোল্লা, হরিরামপুর থানা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা, হরিরামপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় যুবদল নেতা শফিউল আজমসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯