• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪০:৩২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

নকলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

১০ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৬:২৩

নকলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় শেখ হাসিনার পতনে ছাত্র জনতার এক দফা আন্দোলনের সকল শহিদ ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকেক্ষে অনুষ্ঠিত দোয়া মোনাজাতের আয়োজন করে নকলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ মাহমুদুল হক দুলালসহ আরও অনেকে।

পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮