• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৯:৫৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে এশিয়ান টিভির সাংবাদিককে হত্যার হুমকি

২৫ জুলাই ২০২৪ বিকাল ০৪:০২:৩১

মুরাদনগরে এশিয়ান টিভির সাংবাদিককে হত্যার হুমকি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: এশিয়ান টিভির কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রতিনিধি আবুল বাশারকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার নারী লোভী নুরুল ইসলামের (নুরু) বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সংবাদকর্মী।

Ad

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার এস আই হাবিবুর রহমান।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, টনকি ইউনিয়নের বাইড়া বাজারের নুরুল ইসলাম এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গভীর রাতে আসা যাওয়া করে। বিগত একমাস পূর্বে এলাকার লোকজন ঐ প্রবাসীর স্ত্রী সাথে রাতে তাকে পেলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে ওই ঘটনার বিষয়ে নুরুকে খোঁজাখুঁজি করলে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। ভারত থেকে ৪/৫ দিন পর আসলে তিনি ওই বিষয়ে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক বাশারকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে সাংবাদিক বাশার বলেন, গত ১৬ জুলাই মঙ্গলবার সকাল ৭টায় বাইড়া বাজারে চাচা দেলোয়ারের সাথে কথা বলার সময় পিছন থেকে বিভিন্ন ভাষায় গালাগালিসহ প্রাণ নাশের হুমকি দেন নুরুল ইসলাম।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তাকে আসার জন্য বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us