• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৯:১০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় বিষপানে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

১৫ জুলাই ২০২৪ দুপুর ১২:০২:৪২

কুতুবদিয়ায় বিষপানে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় বিষপান করে আত্মহত্যা করেছেন রোকেয়া বেগম (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী। ১৪ জুলাই রোববার বেলা সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মশরফ আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত রোকেয়া বেগম ওই এলাকার মৃত এজাহার মিয়ার মেয়ে এবং লেমশীখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিদ্দিক হাজি পাড়ার আব্দুর জলিলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এইচ এম শহিদ উল্লাহ।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রোকেয়া বেগম রোববার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে রাখা ফসলি জমির কীটনাশক নিজে পান করে। খবর পেয়ে রোকেয়া বেগমের স্বামী আব্দুল জলিল ও ছেলে সাইফুল ইসলাম তাকে মুমূর্ষু অবস্থায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে না বুঝে বিষপান করে বলে জানান তার পরিবার।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, রোকেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮



হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৩



মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৮:১৯