• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১৯:২৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে কাজ পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

১২ জুলাই ২০২৪ বিকাল ০৩:২৬:৩৩

তালতলীতে কাজ পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, প্রতারক গ্রেফতার

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ত্রাণ ও সরকারি পাট মেলায় কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন মাসুদ (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ১২ জুলাই বৃহস্পতিবার রাতে তালতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী ওয়ারেজ তালুকদা। এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গ্রেফতার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

মামলা সূত্রে জানা যায়, আগামী ২৯ জুলাই থেকে ৭ দিনব্যাপী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারিভাবে পাট মেলার আয়োজন করার প্রলোভন দেখায় জাকির হোসেন মাসুদ। মেলা মাঠে কাঁদা থাকায় ইট বিছানোর কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে শহরের হোটেল ব্যবসায়ী ওয়ারেজ তালুকদারের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।

এছাড়াও ডেকোরেটর ব্যবসায়ী রাহাত মৃধাকে সেলাই মেশিন দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। এছাড়াও তিনি তালতলী শহরের একাধিক ডেকোরেটর ও হোটেল ব্যবসায়ীদের খাবার অর্ডার, মঞ্চসহ নানান ধরনের কাজ পায়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবগত করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, প্রতারণা মামলায় গ্রেফতার জাকির হোসেন মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০