• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৪:৪৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পটিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-শিশুসহ নিহত ৪

১২ জুলাই ২০২৪ সকাল ০৮:১২:৪২

পটিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-শিশুসহ নিহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-শিশুসহ চারজন নিহত হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম-কালুরঘাট সড়কের চরকানাই মিলিটারি পুলের কাছে হক্কানি পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় এক নারী, দুই শিশু ও সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত তিনজনের নাম পাওয়া গেছে। নিহত নারীর নাম রুমি আকতার (৩০)। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আলীর মেয়ে। এক শিশুর নাম ফাহিম (৫)। সে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। অপর শিশুর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিহত সিএনজি অটোরিকশা চালক আনোয়ার প্রকাশের (৩৭) বাড়ি বোয়ালখালী উপজেলায় বলে জানান স্থানীয় চালকরা।

দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে পটিয়া ফায়ার সার্ভিস, পটিয়া থানা ও কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। দু’জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহত অপর দু’জনকে স্বজনরা নিয়ে গেছেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে মা-ছেলের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গাড়ি দুটি আটক রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬