• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:২০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ভ্যাকসিন না পেয়ে সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসককে শোকজ

১০ জুলাই ২০২৪ সকাল ০৭:২২:৩৪

ভ্যাকসিন না পেয়ে সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসককে শোকজ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মহানন্দ মন্ডল (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

৮ জুলাই সোমবার রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মহানন্দ মন্ডল উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানি কাউর গ্রামের প্রাণ নাথ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে মহানন্দ মন্ডল গ্যারেজে গাড়ি রাখার পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে তাকে বিষধর সাপে কামড় দেয়৷ স্বজনরা তাকে তাৎক্ষণিক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

নিহত মহানন্দ মন্ডলের পরিবারের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের রোগীর চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও ওই রাতে রোগীকে ঢাকায় পাঠান জরুরি বিভাগে কর্তব্যরত সহকারী সার্জন ডা. নাসিফ আনোয়ার ও স্বাস্থ্য সহকারী এটিএম সিদ্দিকুর রহমান। চিকিৎসা না পেয়ে মহানন্দ’র মৃত্যু হয়েছে। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে ছিল, তবুও তারা প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিন বা চিকিৎসা না দিয়েই ঢাকায় প্রেরণ করেন৷

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সকালে জেনেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে ভ্যাকসিন না দিয়ে কেন ঢাকায় পাঠানো হলো এর কারণ জানতে চেয়ে কর্তব্যরত ডাক্তার ও সহকারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’

উল্লেখিত কারণ দর্শানোর নোটিশ (শোকজ) নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্মারক নম্বর: ৫৭৭/২, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি ঢাকা সিভিল সার্জনের বরাবরেও অনুলিপি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯