• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩০:১৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে আম-কাঁঠাল বিতরণ

৯ জুলাই ২০২৪ দুপুর ১২:০৭:২৯

রূপগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে আম-কাঁঠাল বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে ধারাবাহিকভাবে মৌসুমী ফল আম কাঁঠাল বিতরণ অব্যাহত রয়েছে।

সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফল বিতরণের অংশ হিসাবে সোমবার ৮ জুলাই বিকেলে সদর ইউনিয়নের রূপগঞ্জ ও মুশুড়ি এলাকায় ২ হাজার পরিবারের এ মৌসুমি ফল আম কাঁঠাল বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মোহন মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী।

এছাড়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুবলীগ নেতা আমিনুল ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭