• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:৩৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

৫৩ বছরে বেগমগঞ্জ স্কাউটসের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৮ জুলাই ২০২৪ দুপুর ১২:১২:৪৮

৫৩ বছরে বেগমগঞ্জ স্কাউটসের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: স্বাধীনতা ৫৩ বছরে এ প্রথম বাংলাদেশ স্কাউট বেগমগঞ্জ উপজেলা শাখার  ত্রি-বার্ষিক সম্মেলন ও সরাসরি ভোটাধিকার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

৭ জুলাই রোববার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন উপজেলা  নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ও সাজেদা আক্তার লাভলী।

বেগমগঞ্জ উপজেলা চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার। দিনব্যাপী উপজেলা প্রশাসনের তত্বাবধানে তিনটি ব্যালটের মাধ্যমে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৪১২ জন ভোটার মধ্যে ৩৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাথমিক, মাধ্যমিক ও  মাদ্রাসার প্রধান শিক্ষকসহ স্কাউটের সদস্যগণ ১৩টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এ  নির্বাচনে। তবে কয়েক জন ঐক্য পরিষদকে সমর্থন করেন।

নির্বাচন সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, প্রকল্প অফিসার আহমদ উল্যাহ সবুজ, সমাজ সেবা নাজমুল আলম, নিজাম উদ্দিন সোহেলসহ অনেকেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০