• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৮:৩২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে তিন লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৩

৮ জুলাই ২০২৪ সকাল ১১:৪৯:৪৪

লংগদুতে তিন লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৩

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে তিন লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ জুলাই রোববার রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার এস আই ফুলন বড়ুয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪৪০ প্যাকেট বিদেশি সিগারেটসহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

গ্রেফতার হওয়া তিনজনের দুজনই উপজেলার রাঙ্গীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম ও গিয়াস উদ্দীনের ছেলে রাশেদুজ্জামান এবং অপরজন বাঘাইছড়ি মুসলিম ব্লকের মৃত হাসেমের ছেলে ওবায়দুল হক।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩






সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪