• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:২৯:৩০ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

৫ জুলাই ২০২৪ সকাল ০৯:৫৬:০৮

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহরাস্তি শহরের ঠাকুরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন ও চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবারবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শাহরাস্তি শহরের ঠাকুরবাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান্ডেল ডেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ
জনবল নেবে স্কয়ার গ্রুপ
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:০০

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৯