• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:০২:৩৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

টানা বর্ষণে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

৫ জুলাই ২০২৪ সকাল ০৯:২৭:০৩

টানা বর্ষণে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় এক সপ্তাহের টানা বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে যমুনা নদীর  তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার হলদিয়াসহ ৮ ইউনিয়নের ১২ হাজার ৫ শত ৯০ পরিবার পানিবন্দি  হয়ে পড়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসব এলাকায় রবিশস্য পাটের আবাদ পানিতে তলিয়ে গেছে। বসত বাড়িতে উঠেছে পানি, দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। জেলেদের জালে মাছ না উঠায় চরম বিপাকে পড়েছেন তারা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এদিকে, সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা মোকাবেলায় ২০০ মেট্রিক টন জি আর চাল, শুকনো খাবার ৩০০ ব্যাগ, গো-খাদ্য, শিশু খাদ্যসহ নির্মাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে।

৪ জুলাই বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকা হলদিয়া ও জুমার বাড়ি ইউনিয়ন পরিদর্শন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী। এ সময় সাথে ছিলেন সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। পরিদর্শনকালে নৌকাযোগে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯