• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৭:৫৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

২৯ জুন ২০২৪ সকাল ০৮:২৭:১৪

শরীয়তপুরে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

শরীয়তপুর প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জালসহ দুই শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ।

২৮ জুন শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে মৎস্য বিভাগ।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করলে দেশীয় মাছের পোনা হুমকিতে পড়ে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে দাসের জঙ্গল বাজারে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ সময় বাজারের ৩টি গোডাউন থেকে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২২০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালগুলো গোসাইরহাটের পট্টি ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ।

গোসাইরহাট উপজেলা মৎস্য অফিসার হাসিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছি। মে থেকে পরবর্তী পাঁচ মাস দেশীয় প্রজাতির মাছের পোনা উৎপাদন হয়। এ সময় চায়না দুয়ারিসহ কারেন্ট জাল দিয়ে মাছগুলো মেরে ফেলে এক শ্রেণির জেলে। দেশীয় মাছের পোনা রক্ষাসহ মৎস্য আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯