• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৯:৫০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মায়ের কুড়ালের আঘাতে মেয়ের মৃত্যু

২৪ জুন ২০২৪ বিকাল ০৪:২৭:১৫

কুমিল্লায় মায়ের কুড়ালের আঘাতে মেয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৪ জুন সোমবার জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার (১৩) নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। সে স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু মুঠোফোনে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। যতটুকু জানলাম খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। এ ঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা। মা একাই ছিল তাছাড়া উনি মানসিক ভারসাম্যহীন। তাই সবাই ধারণা করছে হয়তো উনিই ঘটনা ঘটিয়েছেন। আমরা পুলিশকে জানিয়েছি। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। সে এঘটনা ঘটিয়েছে। তবে এটা আইনি প্রক্রিয়ার বিষয়। মরদেহ এখনও বাড়িতে আছে। পুলিশ এসে ব্যবস্থা নেবে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর জানানো যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১