• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০৪:৩১ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে: এমপি শাওন

২০ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৩০

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে: এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের মহাযজ্ঞ চলছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

Ad

২০ জুন বৃহস্পতিবার বিকালে তজুমদ্দিন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের আয়োজনে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মুচি বাড়ি কোনা টু দক্ষিণ খাসের হাট পাকা রাস্তার শুভ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

এমপি শাওন বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা হাছনাইন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, ভাইস-চেয়ারম্যান আমিন মহাজন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০২:৪২

রোজা রেখে ব্যায়াম করলে শরীরে যা ঘটে
রোজা রেখে ব্যায়াম করলে শরীরে যা ঘটে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৯:৩৮


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:১৭






বিমানবন্দর থেকে টঙ্গীর যুবলীগ নেতা গ্রেফতার
বিমানবন্দর থেকে টঙ্গীর যুবলীগ নেতা গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৯:৪৮


Follow Us