• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০২:০৮:০০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে লাশ হলেন ২ ভাই

১৭ জুন ২০২৪ রাত ০৮:২২:৪১

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে লাশ হলেন ২ ভাই

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে ঈদের ছু‌টি‌তে বা‌ড়ি ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন আপন দুই ভা‌ই‌।

১৭ জুন সোমবার সকা‌লে আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০) ও তার ভাই হুমায়ুন খান (৪৫)। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, রবিউল খান ও হুমায়ুন খান ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদের ছুটিতে সোমবার তিনজন মিলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার বলেন, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২