• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:১৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারির আঙুল কর্তন

১৭ জুন ২০২৪ সকাল ১১:৫৩:২৩

দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারির আঙুল কর্তন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে দলীয় কোন্দলের জেরে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের আঙুল কর্তন করেছে অপর গ্রুপের সন্ত্রাসীরা।

১৬ জুন রবিবার দুপুরের দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে লিটন সরকার ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাগুড় বাজারে শাকসবজি কেনার সময় সন্ত্রাসী কাউসার আহমেদ চাপাতি দিয়ে লিটন সরকারকে আঘাত করে।

এ সময় আঙ্গুলের একটি অংশ হাত থেকে বিচ্ছিন্ন হয়।  হামলাকারী কাউসার আহমেদ স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জানান, সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এবং উপজেলা নির্বাচনে ঘোড়ার পক্ষে কাজ করায় লিটন সরকারকে হত্যার চেষ্টা করা হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান,  এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে থানা পুলিশ এ বিষয়ে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭