• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৪:৩৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৫ জুন ২০২৪ দুপুর ০১:৪৮:২৫

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

১৫ জুন শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম পেশায় একজন গাড়িচালক ছিলেন।

Ad
Ad

স্থানীয়রা জানায়, সকালে ওই গ্রামের আশরাফুল ইসলাম নিজ বাড়ির আইপিএস মেরামত করতে যায়। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি।

Ad

পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us